Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

বাকৃবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৩, ১৫ জুন ২০২৬

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

ফাইল ছবি, আপন দেশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েছে অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম খালেদা জিয়া হলের সীমানার পেছনে।  

সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে ময়মনসিংহ রেলওয়ে থানার কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।

ময়মনসিংহ রেলওয়ে থানার এস আই পলাশ ব্যানার্জী বলেন, দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী আমরা পাইনি। আমি স্থানীয় সবাইকে জিজ্ঞেস করেছি যে কেউ ওনাকে চিনে বা জানে কি না কিন্তু কেউই ওনাকে শনাক্ত করতে পারেননি।  

আরও পড়ুন<<>>বালিয়াকান্দিতে গ্রাম আদালতের জনসচেতনতা বিষয়ক কর্মশালা

তিনি আরও বলেন, বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনে অজ্ঞাতনামা মহিলাটি কাটা পড়ে। আমরা লাশটি উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় নিয়ে যাব এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করব। এটি আত্মহত্যা নাকি কোনো দুর্ঘটনা সে বিষয়ে প্রাথমিকভাবে এখনো আমরা তেমন কোনো স্পষ্ট তথ্য বা প্রত্যক্ষদর্শী সাক্ষী পাইনি। পরবর্তীতে আরও বিশদভাবে তদন্ত সাপেক্ষে আসল বিষয়টি জানাতে পারব।

তিনি আরও বলেন, এছাড়া পরিচয় শনাক্ত করার জন্য আমরা সিআইডিকে ইনফর্ম করব যাতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মৃত ব্যক্তিকে শনাক্ত করা যায়। পরিচয় শনাক্ত হওয়া মাত্রই আমরা নিহতের পরিবারকে জানাব এবং ময়নাতদন্ত শেষ হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়