Apan Desh | আপন দেশ

ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ জুন ২০২৬

ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ যোগাযোগ বন্ধ

ছবি: আপন দেশ

জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুন লাগে। যা থেকে লেগে ধোঁয়া সৃষ্টি হয়। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই বিকল্প ইঞ্জিনের মাধ্যমে বিজয় এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহে আনা হবে। এরপরই ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন <<>> ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু 

এর আগে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে হুক সংযুক্ত করে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়