ফাইল ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়া হয়। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বড়েকে তলব করেছে সরকার। এছাড়া এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে ঢাকা।
সোমবার (১৫ জুন) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে রোববার (১৪ জুন) দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিল্লিতে প্রবেশে বাধা দেয়ার ঘটনায় যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমান। ওই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলেও মন্তব্য করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সদ্য নির্বাচিত এ সভাপতি।
আরও পড়ুন <<>> দিল্লি থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রোববার সন্ধ্যায় ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নেয়া ছিল তার উদ্দেশ্য। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়ার কথা ছিল ডা. জাহেদের। কিন্তু কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ডা. জাহেদকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়।
পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেয়া হলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। সোমবার দুপুরে তিনি ঢাকায় ফিরেও এসেছেন। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আপন দেশ/এসএস/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































