ফাইল ছবি, আপন দেশ
গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে সে জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছে। এখন জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছে। নাসীরুদ্দীন পাটওয়ারীকে দ্রুত ডোপ টেস্ট করানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, নাসীরউদ্দীন পাটওয়ারী জামায়াতে ইসলামীকে বলেছে, (১) জামায়াতে ইসলামী ভারতের এক্সটেনশন, (২) সংস্কারের নামে ভণ্ডামি করছে, (৩) মুনাফেকের দল, (৪) ধর্মের নামে চেতনার ব্যবসা করছে, (৫) জামায়াতের মুখে এক অন্তরে আরেক, (৬) জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী ইত্যাদি!’
আরও পড়ুন<<>>এক সময় দাড়ি রাখা-টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো
তিনি আরও বলেন, একটা দল সম্পর্কে এতোকিছু বলার পরে আবার সে দল থেকে আসন নিয়ে নির্বাচন করে। এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব। আমি এনসিপিকে বলব, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করান। অন্যথায় তার শরীরে প্রতিদিন নিকোটিন ঢুকছে, আর এর প্রতিক্রিয়ায় আবোলতাবোল বকছে। না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে কী বলা শুরু করে। এনসিপি জাতির সঙ্গে গাদ্দারি করা শুরু করেছে বলেও অভিযোগ করেন তিনি।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, তাদের রাজনীতিকে নিয়ে একেরপর এক প্রশ্ন তোলা নাসীরুদ্দীন পাটওয়ারীই আজকাল তাদের আইডল। কারণ সে এখন রূপ বদলে জামায়াতপন্থী হয়েছে। পডকাস্টে বলেও বেড়াচ্ছে, সে নাকি শিবিরের সাথী ছিল। অথচ ক্যাম্পাসে দেখেছি, সে বাম করে! একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে?
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































