Apan Desh | আপন দেশ

তেলবাজদের নিয়ে সরকারকে কর্ণেল অলির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:০৪, ২৫ এপ্রিল ২০২৬

তেলবাজদের নিয়ে সরকারকে কর্ণেল অলির পরামর্শ

ছবি: আপন দেশ

যারা কান কথা বলে ও তেল মারে তাদের থেকে সরকারকে দূরে থাকার আহবান জানিয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, আন্দোলন হলে সামাল দেয়ার সক্ষমতা আপনার সরকারের নেই। আপনার মন্ত্রীদের নেই। এ কথাগুলো চিন্তভাবনা করেন, অভিজ্ঞদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকবেন না, অহংকারে নিয়ে থাকবেন না। 

শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, যারা অপানাকে সারাক্ষণ ঘিরে রেখেছে, তাদের সব পরামর্শ শুনবেন না। এ বেষ্টনি থেকে বের হন। বিভিন্ন সমস্যা নিয়ে বিরোধীদলের নেতাদের সঙ্গে বসেন, কিভাবে সমাধান করবেন পরামর্শ নেন। দুই-তিন দিনের মধ্যে গণভোট সংস্কারের রায় বাস্তবায়ন করেন। তা না হলে সারা দেশে বিক্ষোভ মিছিল হবে। ঢাকাতে বিক্ষোভ মিছিল হলে হয়তো সামলাতে পারবেন, ৬৪ জেলায় হলে সামলাতে পারবেন না।

আরও পড়ুন <<>> জামায়াত কখনো সুস্থ চিন্তা করতে পারে না : মির্জা ফখরুল

তিনি বলেন, চাঁদাবাজি করলে আপনার লোকদের জেলে ঢোকান, সাজা দেন। জনগণকে দেখান আপনি জিয়া সাহেবের ছেলে। বেগম জিয়ার ছেলে। কিভাবে দেশ শাসন করতে হয় আপনি জানেন, না হলে পরামর্শ নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়