Apan Desh | আপন দেশ

মেঘনা আলমসহ ১৯৯ জনকে মনোনয়ন ফরম দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৭, ১২ এপ্রিল ২০২৬

আপডেট: ২৩:৩৭, ১২ এপ্রিল ২০২৬

মেঘনা আলমসহ ১৯৯ জনকে মনোনয়ন ফরম দিলো বিএনপি

ফাইল ছবি

গণ অধিকার পরিষদ থেকে সাধারণ নির্বাচনে অংশ নিলেও সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেঘনা আলম। এ নিয়ে চারদিনে দলটির হয়ে মোট ১৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

চারদিনে মনোনয়ন নেয়া ১৯৯ জনের মধ্যে রোববারই ৭৪ জন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—তাহমিনা কবীর, রুমা আক্তার, মোসা. রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আক্তার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভীন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভীন বানু রুমি, শামীম আরা বেগম স্বপ্না, সাহারা পারভিন।

এছাড়া রয়েছেন—সৈয়দা ফৌজিয়া হোসেন, নুরজাহান আক্তার লাকী, জহুরা খাতুন মৌ, সাইয়্যেদাতুন নেসা, ডা. কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, মৌসুমী জেরিন, মনিরা চৌধুরী, রুপা, মোসা. সুরাইয়া জেরিন, অ্যাড. কানিজ কাউসার চৌধুরী, নাসিমা খাতুন জলি, রাবেয়া আলম, আইরীন পারভীন খন্দকার, প্রফেসর ফরহানা ইয়াসমিন, মোসা. সানজিদা ইয়াসমিন, সাজেদা আখতার, তাছলিমা ইসলাম, মাধবী মার্মা, মেঘনা আলম, মোসা. ফারহানা আক্তার, সুবর্ণা সিকদার সালমা আলম, শারমিন আক্তার রিতা, হোসনে আরা বেগম, সুলতানা আহমেদ, নাহরীন আসগর, নাজমা আক্তার, মোসা. ফরিদা ইয়াসমিন সারা, মেহেরুন নেছা, মোসা. হাসিনা পারভীন, চৌধুরী রেঞ্জিনা আহমেদ, রেহানা আক্তার শিরীন, মোসা. নাজমা পারভীন, রোকসানা কানিজ চৌধুরী, জহুরা আক্তার, শামসুন নাহার, পারভীন আক্তার, তানজীন চৌধুরী, রুনা লায়লা রুনা, রোকেয়া সুলতানা তামান্না, জেলী চৌধুরী, শাহিনুর আক্তার স্মৃতি, আছিয়া ইসলাম, লাকী তহঙ্গনা, এলিজা জামান, ফারহানা চৌধুরী বেবী, নাজমা হক, আফরোজা খানম, মোসা. শাহেদা খাতুন, ফাহমিদা হক, মোসা. শাহনাজ খাতুন, দিলশাদ তহমিনা বেগম, রহিমা শরীফ মায়া, ফিরোজা আক্তার, মোসা. শামসাদ বেগম, রিনা পারভীন, নুরী আরা সাফা ও নাসিমা সাফা কামাল।

আরও পড়ুন <<>> শান্তি-শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এর আগে বুধবার (০৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিলের শেষ সময় ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের