Apan Desh | আপন দেশ

‘নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে’

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬

‘নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে’

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে পাঁচ লাখ ৬০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এ লক্ষ্যে সকল সদস্যকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন প্রস্তুতিমূলক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আনসার-ভিডিপি একমাত্র বাহিনী যাদের নিয়মিত সদস্য নেই। তারা সাধারণত সমাজে স্বাভাবিক জীবনযাপন করে এবং কেবল রাষ্ট্রের প্রয়োজনে নিজেদের জীবিকা ছেড়ে দায়িত্ব পালনে এগিয়ে আসে। প্রথমবারের মতো দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হচ্ছে। 

আরও পড়ুন<<>>একাত্তরে মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারীরা বর্তমানে প্রতাপ দেখাচ্ছে: আমান

মহাপরিচালক বলেন, ইলেকশনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইলেকশন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুরক্ষা অ্যাপস-এর মাধ্যমে আনসার সদস্যদের কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ২ থেকে ৩ জন আনসার সদস্যকে অ্যাপে নিবন্ধন করা হবে। ইলেকশনের দিন কোনো অনিয়ম বা সমস্যা রিপোর্ট করা হলে মোবাইল ট্র্যাকিং ফোর্স তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, সকল বাহিনীর মধ্যে ডিজিটাল ও ফিজিক্যাল সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে- যা উপজেলা পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জেলা আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনে পার্লামেন্ট ইলেকশনে ১৩ হাজার পাঁচশয়ের বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়