ছবি: আপন দেশ
জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না। এ সত্য জানার পরই ঝুঁকি নিয়ে জোট থেকে বেরিয়ে এসেছি। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (চরমোনাই পীর)।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ঝালকাঠি ঈদগাহ মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন।
জনসভায় চরমোনাই পীর জোট ত্যাগের কারণ ব্যাখ্যা করে বলেন, আমরা যখন জানতে পারলাম জামায়াত ক্ষমতায় গেলেও তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, তখন দ্বীনের স্বার্থে ঝুঁকি নিয়ে আমরা জোট থেকে পৃথক হওয়ার সিদ্ধান্ত নিই।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা আর একা নয়। দেশের আলেম-ওলামা ও সাধারণ জনগণ তাদের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে। তিনি দৃঢ়তার সাথে বলেন, ইসলামি হুকুমত কায়েমের লক্ষ্যেই তাদের এই রাজনৈতিক পথচলা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































