Apan Desh | আপন দেশ

মাইক ভেঙে, রক্ত ঝরিয়ে বিজয় ঠেকানো যাবে না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৬

মাইক ভেঙে, রক্ত ঝরিয়ে বিজয় ঠেকানো যাবে না: সাইফুল হক

ছবি: আপন দেশ

প্রচার মাইক ভেঙে, কোদাল মার্কার কর্মীদের ওপর হামলা করে বিজয় ঠেকানো যাবে না বলে জানিয়েছে বিএনপি জোটের ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল হক। তিনি বলেন, ইনশাআল্লাহ কোদাল মার্কার বিজয় সুনিশ্চিত। ঢাকা–১২ আসনের জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি। কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় গণসংযোগ কর্মসূচীর সময় তিনি এ কথা বলেন। গণসংযোগ কর্মসূচি শুরু হয় মগবাজার রেলগেট থেকে। পরে মিছিল ও পদযাত্রা ডাক্তার গলি, ওয়ালেস রেলগেট, আমবাগান, বক্সলেন, হাতিরঝিল, দিলুরোড এবং নিউ ইস্কাটন রোডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। 

এদনি ঢাকা–১২ আসনে বিএনপি সমর্থিত কোদাল মার্কার সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। মগবাজার থেকে নিউ ইস্কাটন পর্যন্ত পদযাত্রা ও সরাসরি গণসংযোগে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। 

আরও পড়ুন<<>>জামায়াত শরিয়া আইন চালু করবে না জেনেই জোট ছেড়েছি: চরমোনাই পীর

এসময় নেতাকর্মীরা লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে কোদাল মার্কায় ভোট প্রার্থনা করেন।

এলাকার নাগরিক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, যানজট, ড্রেনেজ সংকট, নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো সমস্যাগুলোর বাস্তবভিত্তিক সমাধানে আমরা কাজ করবো। জনগণের ভোটেই পরিবর্তন আসবে। নেতাকর্মীরা জানান, গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা–১২ আসনের নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, হাতিরঝিল থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহবায়ক শাহীন, বিশিষ্ট সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসাসহ স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এছাড়াও হাতিরঝিল থানা বিএনপি, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও মহিলা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়