ছবি : আপন দেশ
চক্রান্তকারীরা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে। এমন মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ইতালিতে বাঁধনের ওপর হামলা, ছাত্রদল সভাপতির নিন্দা
রুহুল কবির রিজভী বলেন, আমাদের এ অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে-অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।
তিনি আরও বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার স্থান নিশ্চিত করেছে এবং তা প্রতিষ্ঠিত করে গেছেন জিয়াউর রহমান।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































