ছবি : আপন দেশ
রুমিন ফারহানার চেহেরার ভেতরে শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহ জুমার নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, সংসদে রুমিন ফারহানা যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা কার্যত আওয়ামী লীগেরই ভাষা। তার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়। তিনি সংসদে পরোক্ষভাবে আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন।
আরও পড়ুন <<>> ‘বিএনপি ক্ষমতায়, গ্যাস-বিদ্যুৎ সংকট না হওয়া অসম্ভব’
এসময় অভিযোগ করে তিনি বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াতে ইসলামী যেকোনো শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি এ মন্তব্য করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































