ছবি : আপন দেশ
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ প্রতিবাদ জানান তিনি।
পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ইতালির ভেনিসে চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরও পড়ুন: ইতালিতে বাঁধনের ওপর পানি-পচা ডিম নিক্ষেপ
তিনি লিখেন, একজন নারী তথা জুলাইযোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি। সেহেতু এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনো সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিওবার্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































