Apan Desh | আপন দেশ

খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩৫, ২৩ জানুয়ারি ২০২৬

খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে। তারা মাদকসহ সোশাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে আরামবাগ বালুমাঠে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কোনো প্রতিশ্রুতি দেবো না। প্রার্থীরা নির্বাচন আসলেই নানান রকম প্রতিশ্রুতি দেয়। আমি এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশ ও পর্যাপ্ত খেলার মাঠ পুনরুদ্ধার করবো। কারণ, আমি যেসব জায়গায় খেলার মাঠ নির্মাণ করেছিলাম সেগুলো বিগত স্বৈরাচার সরকার দখল করে নিয়েছিল।

আরও পড়ুন <<>> ‘বিএনপি ঘোষণা দিলে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না’

এর আগে মির্জা আব্বাস শাহজাহানপুর আমতলা মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগে অংশ নেন। প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব আইডিয়াল জোন এলাকায় গণসংযোগ করেন। পরে ধানের শীষের সমর্থনে মিছিলে অংশ নেন। এরপর তিনি ব্যাংক কলোনি মসজিদ এলাকায় গণসংযোগ করেন।

রাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার অনুষ্ঠানে অংশ নেবেন। পরবর্তীতে রমনা কালিমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু