Apan Desh | আপন দেশ

জামায়াতের প্রোগ্রামে সন্তোষ শর্মা, যা জানালেন ড. মাসুদ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৫৫, ২৪ এপ্রিল ২০২৫

জামায়াতের প্রোগ্রামে সন্তোষ শর্মা, যা জানালেন ড. মাসুদ

২৪ এপ্রিল রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা প্রীতি সমাবেশের আয়োজন করে। সেখানে কালবেলা সম্পাদক ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বক্তব্য রাখেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রোগ্রামটি মূলত ভিন্নধর্মাবলম্বী নেতৃবৃন্দদের সঙ্গে সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল। সেখানে কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বক্তব্য দিয়েছেন। আমরা এটি মিডিয়া কভারেজের জন্য করিনি।

তিনি আরও বলেন, সন্তোষ শর্মা একটি সংগঠনের সাধারণ সম্পাদক। আমরা যখন কোনো সংস্থাকে আমন্ত্রণ জানাই, তখন শুধু সভাপতিকে নয়, সাধারণ সম্পাদককেও আমন্ত্রণ জানানো হয়। এটি প্রটোকলের অংশ। তাই তাকে বাদ দিয়ে কাউকে ডাকা অসম্ভব।

শফিকুল ইসলাম মাসুদ এসব কথা বলেন বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের