Apan Desh | আপন দেশ

অনলাইনে প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেফতার

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৫, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৫৬, ২৬ অক্টোবর ২০২৬

অনলাইনে প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেফতার

ছবি: আপন দেশ

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গণ্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন গণ্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। তারা সম্পর্কে আপন দুই ভাই। 

আরও পড়ুন<<>>মাচায় লাউ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

এসআরবি সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ব্যবহার করে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে দুই ভাইকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ঘর থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়