Apan Desh | আপন দেশ

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০১, ২৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:০২, ২৬ অক্টোবর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় সাবেক ছাত্র ইউনিয়ন নেতা আটক

ছবি: আপন দেশ

রাজধানীর ধানমন্ডিতে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা একটি মানবন্ধন করেছে। মানবন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ঢাকার ‎ধানমন্ডির ২৭ নম্বরে এ মানববন্ধন ডাকা হয়।

‎দেশের নানা স্থানে বাউল গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে ‘তৌহিদী জনতা’ বাধা দিচ্ছে। এর প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’ ব্যানারে এ কর্মসূচি দেয়া হয়েছিল।

তবে কর্মসূচি শুরুর আগে ‎বিকেল থেকেই সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।

অভিনেত্রী সুমনা সোমা, নাট্যকর্মী এহসানুল আজিজ বাবু, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলসহ কয়েকজন এসেছিলেন কর্মসূচি পালনে। পরে 'জয় বাংলা' স্লোগান দেয়াকে কেন্দ্র করে দীপককে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন <<>> মানবপাচার প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

‎অভিনেত্রী সুমনা সোমা বলেন, দেশজুড়ে বাউলদের ওপর হামলা ও সাংস্কৃতিক আয়োজনে বাধা দেয়ার প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি। পুলিশের একজন সদস্য বলেছেন ‘জয় বাংলা’ স্লোগান দেয়া যাবে না। আমরা প্রতিবাদ করেছি। পরে পুলিশ দীপককে ধরে নিয়ে গেছে।

এর প্রতিবাদ জানিয়ে এ অভিনয়শিল্পী বলেন, জয় বাংলা স্লোগান বাঙালির অস্তিত্বের, আমাদের স্বাধীনতা সংগ্রামের অর্জন। এ স্লোগান আমরা দেবই। তা কেউ থামাতে পারবে না।

কর্মসূচিতে বাধা দেয়ার বিষয়ে পুলিশের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়