Apan Desh | আপন দেশ

‘ভূয়া প্যাড, শীর্ষ নেতাদের সই জাল, অপপ্রচারের অভিযোগ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৬, ২৮ অক্টোবর ২০২৪

‘ভূয়া প্যাড, শীর্ষ নেতাদের সই জাল, অপপ্রচারের অভিযোগ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নামে ভূয়া প্যাড তৈরি করে এবং আমীর ও সেক্রেটারি জেনারেলের নামে ভূয়া স্বাক্ষর দিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। এমন দাবি করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ। 

সোমবার (২৮ অক্টোবর) রাতে জামায়াতের প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরে এ বিবৃতি প্রদান করা হয়েছে।  

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় অমুসলিম শাখার কমিটি’ শিরোনামে বিভিন্ন পদ উল্লেখ করে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হল প্রচারিত তথ্যটিতে যে প্যাড ব্যবহার করা হয়েছে, তা জামায়াতে ইসলামীর প্যাড নয়। তথ্যটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সেক্রেটারি জেনারেল-এর নামে যে স্বাক্ষর দেয়া হয়েছে, তা ভূয়া ও মিথ্যা। উক্ত প্যাড এবং আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেল-এর স্বাক্ষরের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

বিভিন্ন পদ উল্লেখ করে যে কমিটি গঠনের কথা বলা হয়েছে তাও সঠিক নয়। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই একটি কুচক্রী মহল জামায়াতে ইসলামীর নামে ভূয়া ও মিথ্যা তথ্যটি প্রচার করেছে বলে বিবৃতিতে উল্রেখ করা হয়।  

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর সকল কর্মকাণ্ড প্রকাশ্য। জামায়াতে ইসলামী সম্পর্কে দেশের জনগণের ধারণা সুস্পষ্ট। তাই ভূয়া ও মিথ্যা তথ্য প্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আমি এ ধরনের ভূয়া ও মিথ্যা তথ্য প্রচার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু