Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে থাকবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ১২:১০, ১৬ জুলাই ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে থাকবে ছাত্রদল

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচিতে আবারও নিজেদের সমর্থনের কথা জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল। 

কোটা সংস্কার আন্দোলনকারী ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) নয়াপল্টনে এ সংবাদ সম্মেলন করা হয়।

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিজেদের সমর্থন জানিয়ে ছাত্রদল নেতারা বলেন, ছাত্রদল নিজেদের ব্যানারে এ আন্দোলনে কোন কর্মসূচি দেবে না। তবে শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল দাবির সঙ্গে ছাত্রদল একমত রয়েছে। তাদের সঙ্গে একই ব্যানারে ছাত্রদল পাশে ছিল এবং থাকবে।

এসময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়