Apan Desh | আপন দেশ

স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট 

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী রাজিব দাস আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ২ নভেম্বর ২০২৬

পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী রাজিব দাস আটক

ফাইল ছবি

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট করা রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ। রোববার (০১ নভেম্বর) রাতে তাকে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

উত্তরা পশ্চিম থানা পুলিশ রাজিবকে আটকের খবর নিশ্চিত করেছে। 

পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে রোববার মিরপুর ১১ মেট্রোরেলের নিচে আগুন লাগানোর ঘটনা ঘটে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব। ওই পোস্টের সূত্র ধরে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, রাজিবের বর্তমান ঠিকানা উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ি। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুরের তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।

আরও পড়ুন<<>>ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, শনিবার মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়