ছবি : আপন দেশ
রাজধানীতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৫টি মামলা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৩৪ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
অভিযানকালে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, একটি সিসার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, ৫টি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, ৪ হাজার ৫০০ টাকা জব্দ এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































