Apan Desh | আপন দেশ

রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:০৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৩ বাসে আগুন

ছবি : আপন দেশ

রাজধানীর মিরপুর ও বাড্ডায় একই সন্ধ্যায় পৃথক তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মধ্য বাড্ডা, মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বর মোড়ে যাত্রীবাহী তিনটি বাসে এসব ঘটনা ঘটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

আরও পড়ুন <<>> রাজধানীর নিরাপত্তা জোরদার, দুই শতাধিক চেকপোস্ট

অন্যদিকে, প্রায় একই সময়ে (সন্ধ্যা সোয়া ৭টার দিকে) মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেয়ার চেষ্টা করা হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং স্থানীয়রা বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দেয়ার চেষ্টা করেছিল, তবে বাসটি পুরোপুরি পোড়েনি। বিষয়টি খতিয়ে দেখতে আমরা কাজ করছি। 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়