ছবি: আপন দেশ
রাজধানীর মিরপুরের কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাফরুল থানার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না।
আরও পড়ুন <<>> রাজধানীর আরও ২ স্থানে ককটেল বিস্ফোরণ
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাফরুল থানার ওসি বলেন, থানার সামনে রাস্তায় একটি খালি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































