Apan Desh | আপন দেশ

ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৯, ১০ সেপ্টেম্বর ২০২৬

ধানমন্ডির এপেক্স ভবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি : আপন দেশ

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।  

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ‎ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলের যোগ দেয়।

আরও পড়ুন: মহাখালীতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

‎জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মিনাবাজারের বিপরীত দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।‎

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ক্ষতির পরিমাণও জানা সম্ভব হয়নি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়