Apan Desh | আপন দেশ

সিপিডির সম্মানীয় ফেলো হচ্ছেন ফাহমিদা খাতুন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২৮, ২৭ আগস্ট ২০২৬

সিপিডির সম্মানীয় ফেলো হচ্ছেন ফাহমিদা খাতুন

ড. ফাহমিদা খাতুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ড. ফাহমিদা খাতুন। তিনি দীর্ঘ সাড়ে নয় বছর  প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সিপিডির ৬৮তম বোর্ড সভায় মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) থেকে তাকে সম্মানীয় ফেলো হিসেবে দায়িত্ব দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ড. ফাহমিদা ২০০৩ সাল থেকে সিপিডির সঙ্গে যুক্ত। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সময়ে তার নেতৃত্বে সিপিডির গবেষণা কর্মসূচির পরিধি, বৈচিত্র্য ও মান উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তার দায়িত্বকালে অর্থায়নপ্রাপ্ত প্রকল্প ও কর্মসূচির পাশাপাশি অর্থায়নকারী সংস্থা ও উন্নয়ন সহযোগীর সংখ্যাও বহুগুণ বেড়েছে। ধারাবাহিক সম্পদ আহরণ, আর্থিক ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তিনি সিপিডির উন্নয়ন তহবিল প্রায় ৫৯০ শতাংশ এবং বার্ষিক আয় প্রায় ১৭১ শতাংশ বাড়াতে নেতৃত্ব দিয়েছেন। 

আরও পড়ুন<<>>আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সিপিডিতে তার ভূমিকা তুলে ধরে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিপিডির ভৌত ও প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা সক্ষমতা ও প্রকাশনার মানোন্নয়ন, ডিজিটালাইজেশন এবং প্রাতিষ্ঠানিক সুশাসন শক্তিশালী করার ক্ষেত্রেও তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সিপিডিতে যোগ দেয়ার আগে ড. ফাহমিদা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা ফেলো ছিলেন। পাশাপাশি বাংলাদেশে ইউএনডিপি ও ইউএসএআইডি মিশনে তিনি ঊর্ধ্বতন পেশাগত দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে শিক্ষকতা করেছেন। ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে অর্থনীতিতে পিএইচডি ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেছেন।

তার গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে সামষ্টিক অর্থনৈতিক নীতি, রাজস্ব ও মুদ্রানীতি, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন, আন্তর্জাতিক বাণিজ্য এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক রূপান্তর।

আপন দেশ/মিম/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়