ছবি : সংগৃহীত
বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংবাদ বিকৃত করার অভিযোগ তুলে ‘ভুয়া’ খবর বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়, হাইকমিশনারের পক্ষ থেকে ‘অর্থশাস্ত্র’ বইয়ের একটি অনুলিপি উপহার দেয়া হয়েছে।
বইটির প্রচ্ছদে লেখা ছিল, ‘শিক্ষাই সর্বোত্তম বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হন।’
হাইকমিশন অভিযোগ করে, একটি সংবাদকে ভিন্নভাবে উপস্থাপনের উদ্দেশ্যে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে তারা বইটির প্রকৃত প্রচ্ছদ অপরিবর্তিত রাখার অনুরোধ করেছে।
আরও পড়ুন : ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি
পোস্টে হাইকমিশন আরও জানায়, কোনো সংবাদকে নিজেদের মতো করে উপস্থাপন করতে বইটির প্রচ্ছদ পরিবর্তন করা উচিত নয়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































