ছবি : আপন দেশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১২ জন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
এ বিষয়ে পৃথক অফিস আদেশ জারি করেছে ডিএমপি।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে পিঅ্যান্ডআর বিভাগে এবং পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে পরিবহন বিভাগে, সুদীপ্ত কুমার বিশ্বাসকে লজিস্টিকস বিভাগের (ইকুইপমেন্ট) এবং সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের পেট্রোল-কোতোয়ালি জোনে দায়িত্ব দেয়া হয়েছে।
অন্য এক আদেশে পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের চকবাজার জোনে, ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং লজিস্টিকস বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে পিওএম-পশ্চিম বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজার রহমানকে প্রটেকশন বিভাগের বঙ্গভবন নিরাপত্তা-১, ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগ, মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের পেট্রোল-ক্যান্টনমেন্ট জোন এবং সাকিলুর রহমানকে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, বদলিকৃত সাতজন সহকারী পুলিশ কমিশনারকে নির্ধারিত কর্মস্থলে যোগদানের জন্য বৃহস্পতিবার বর্তমান দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করতে হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































