Apan Desh | আপন দেশ

শশুড়ের শাহাদতবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:৩০, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ২২:৩২, ৬ আগস্ট ২০২৬

শশুড়ের শাহাদতবার্ষিকীর দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

ছবি: আপন দেশ

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে মরহুমের ‘মাহবুব ভবনে’ তার পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। এছাড়া শহীদ মাহবুব আলী খানের মেয়ে ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, প্রধানমন্ত্রী তনয়া ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>মেয়েকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা ডা. জুবাইদার

দোয়া মাহফিল ও আলোচনায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, এমপি এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
 
এ সময় দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement