Apan Desh | আপন দেশ

মেয়েকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা ডা. জুবাইদার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪৭, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১৪:৪৮, ৬ আগস্ট ২০২৬

মেয়েকে নিয়ে বাবার কবরে শ্রদ্ধা ডা. জুবাইদার

ছবি : আপন দেশ

আজ ০৬ আগস্ট (বৃহস্পতিবার) সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এদিন দুপুরে বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার কন্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

আরও পড়ুন<<>>ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ

শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রয়াত মাহবুব আলী খানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় পরিবারের সদস্য, নিকটাত্মীয় ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement