Apan Desh | আপন দেশ

পুড়ে যাওয়া এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সংকট কাটবে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:৫৮, ৬ আগস্ট ২০২৬

আপডেট: ১০:২৩, ৬ আগস্ট ২০২৬

পুড়ে যাওয়া এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সংকট কাটবে

ফাইল ছবি

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটি বয়লার চালু হয়েছে। বুধবার (০৫ আগস্ট) সোয়া ৩টার দিকে টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ জাতীয় গ্রিডে দেয়া শুরু হয়েছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি ( আরপিজিসিএল) সূত্র বিষয়টি নিশ্টিত করেছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় ৯ টার্মিনাল ১১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রেডে সরবরাহ করছিল। এ সময় আর এলএনজি থেকে সর্বমোট ৬৬২ মিলিয়ন গ্যাস হচ্ছিল।

বিকেল নাগাদ টার্নালকে সরবরাহ ২০০ থেকে ২৫০ মিলিয়ন ঘনফুট হতে পারে।  

আরও পড়ুন<<>>এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হচ্ছে, গ্যাসসংকট কমবে

আগুনে পুড়ে যাওয়ার পর প্রায় দুই সপ্তাহ ধরে টার্মিনালটির গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে দেশে ভয়াবহ গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হয়েছে।
আরপিজিসিএল এর চট্টগ্রাম কার্যালয়ের ডিজিএম নাসির উদ্দিন জানান, টার্মিনালটি গত রাত ৩টা ১০ মিনিটে চালু হয়েছে।

দেশে আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি পরিচালনা করে মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি, আরেকটি দেশীয় কোম্পানি সামিট। ২১ জুলাই আগুন লেগে এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর দেশে গ্যাসের সংকট বেড়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, এক্সিলারেট এনার্জির টার্মিনাল আগুনে বন্ধ হওয়ার কারণে পুরো এলএনজি সরবরাহের শিডিউল তছনছ হয়ে যায়। আগুনের ওই ঘটনার পর কমপক্ষে দুটি কার্গো এলএনজি খালাস না করে বাংলাদেশ থেকে চলে গেছে। কারণ বাংলাদেশের দুটি টার্মিনালের মধ্যে একটি টার্মিনাল নষ্ট ছিল। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement