Apan Desh | আপন দেশ

এলপিজি

এলপিজির গণশুনানি এখন গণআতঙ্ক

এলপিজির গণশুনানি এখন গণআতঙ্ক

এলপি গ্যাস যেন এখন সোনার হরিণ! প্রতিদিনই বাড়ছে দাম, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামে গ্যাস পাওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। নিত্যপ্রয়োজনীয় এ জ্বালানির বাজারে এমনিতেই যখন অস্থিরতা, তখন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিইআরসির গণশুনানির ঘোষণা। বুধবার (১৪ অক্টোবর) বিইআরসি গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এলপি গ্যাসের দাম নিয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে। তবে এ শুনানিকে ঘিরে স্বস্তির বদলে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ফের বাড়তে পারে এলপি গ্যাসের দাম।

১০:০০ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement