ছবি: আপন দেশ
নির্ভুল ও স্বচ্ছভাবে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা করার নিদের্শ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করতে বলেছেন তিনি।
মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে কৃষক কার্ড-সংক্রান্ত এক সভায় তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
সভায় তারেক রহমান বলেন, ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ডে কৃষকের পরিচয় ছাড়াও কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজার-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে।
কৃষকদের প্রকৃত তথ্য নিশ্চিত করেই এ কার্ড তৈরির নির্দেশনা দেন তিনি।
সভায় জানানো হয়, ইতোমধ্যে কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেয়া হবে।
আরও পড়ুন <<>> সেবাবঞ্চনাও দুর্নীতি, সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহবান তথ্য প্রতিমন্ত্রীর
কৃষি খাতে সরকারের ভর্তুকি, সহজ শর্তের ঋণ, প্রণোদনা ও অন্যান্য সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দিতে এ কৃষক কার্ড চালু করা হচ্ছে।
চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এ কার্ডের সুবিধা পাবেন। পরবর্তী তিন বছরের মধ্যে দেশের প্রায় দুই কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে সভায় জানানো হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































