Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪০, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৪৪, ১৯ জুলাই ২০২৬

বিশ্বকাপ ফাইনাল দেখতে নিষেধাজ্ঞা ভেঙে টিএসসিতে সমর্থকরা

ছবি: আপন দেশ

বিশ্বকাপ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোয়েল চত্বর এলাকায় ব্যারিকেড ভেঙে টিএসসিতে প্রবেশ করেন বহিরাগত সমর্থকরা। তাদের লক্ষ্য ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন দেখা।

রোববার (১৯ জুলাই) রাত প্রায় ১১টার দিকে দোয়েল চত্বর মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিকেড ভেঙে একসঙ্গে বিপুলসংখ্যক সমর্থক টিএসসি অভিমুখে প্রবেশ করেন। এসময় এলাকায় সাময়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে শনিবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

আরও পড়ুন <<>> পাসপোর্টে ফিরছে ইসরায়েল ব্যতীত, জলছাপে থাকছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করবে। জরুরি সেবার যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং সেবার যান এবং অন্যান্য সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

আপন দেশ/এসএস

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়