ফাইল ছবি
রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে অন্তত ১০ ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে আলু বাজার এলাকার আরমান সেলুনে এই ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।
দগ্ধরা হলেন— সেলুন কর্মচারী শমসেদ (৩০), কাস্টমার মো. ফারুক (৩৫), কাস্টমার মো. রিংকু (৩০), সেলুন কর্মচারী রাজু (৩৪), সেলুন কর্মচারী পাপ্পু (২৬), কাস্টমার রনি (৩৬), কাস্টমার জসিম (৪০), সেলুন কর্মচারী আরমান (৩৭), কাস্টমার মো. রফিক (২৫) ও সেলুন কর্মচারী শাকিব (১৭)।
আরও পড়ুন<<>>দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, দেশে ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
দগ্ধদের মধ্যে সবচেয়ে বেশি ফারুকের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শমসেদের ১৫ শতাংশ দগ্ধ, রিংকুর ২১ শতাংশ দগ্ধ, রাজুর ১৮ শতাংশ দগ্ধ, পাপ্পুর ১৮ শতাংশ দগ্ধ, রনির ১০ শতাংশ দগ্ধ, জসিমের ৮ শতাংশ দগ্ধ, আরমানের ১৫ শতাংশ দগ্ধ, রফিকের ১২ শতাংশ দগ্ধ ও শাকিবের শরীরের ১ শতাংশ দগ্ধ রয়েছে।
এদের মধ্যে নয়জনকে ভর্তি করানো হয়েছে। তবে দগ্ধের পরিমাণ কম থাকায় আহত শাকিবকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে আহতদের দেখতে বুধবার (১৫ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এসময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং যে কোনো ধরণের সহায়তার আশ্বাস প্রদান করেন। এসি ব্যবহারকারীদের সচেতন থাকার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালের পরিচালক জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং বাকিদের ১৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































