Apan Desh | আপন দেশ

‘আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:২৫, ৯ জুলাই ২০২৬

‘আমি কোনোভাবেই প্রধানমন্ত্রীর বন্ধু না’

ছবি: আপন দেশ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমি কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না। বৃহস্পতিবার (০৯ জুলাই) বেলা ১১টার পরে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব কথা বলেন তিনি। 

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমি বিএনপির সাধারণ একজন কর্মী। কর্মী হিসেবে বিভিন্ন সময় আমার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করার কারণে তারেক রহমানের সঙ্গে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদের স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন।

আরও পড়ুন<<>>ছয় ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় মীর শাহে আলমকে প্রধানমন্ত্রীর বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে ব্যাখা দিতে গিয়ে মীর শাহে আলম বলেন, বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, জানেন। এইটুকুই তার সঙ্গে আমার সম্পর্ক। তার সঙ্গে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এ যে মানুষের সামনে যদি এটা উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহে আলম এটা করেছেন, ওটা করেছেন...এ জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। 

তিনি আরও বলেন, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে...যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন। আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে এ বিষয়টি কখনোই কেউ নজরে নিয়ে আসবেন না যে, প্রধানমন্ত্রী আমার বন্ধু। আমি কোনোভাবেই উনার বন্ধু না।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়