Apan Desh | আপন দেশ

মালয়েশিয়া ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৮, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১২:১০, ৩০ আগস্ট ২০২৬

মালয়েশিয়া ৬ মাসে দুই লাখ শ্রমিক নেবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি : আপন দেশ

আগামী সেপ্টেম্বর থেকে ৬ মাসের মধ্যে দুই লাখ শ্রমিক নেয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার নেবে বিনামূল্যে।

এমনটিই জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মালয়েশিয়া।

আরও পড়ুন: ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ 

তিনি আরও বলেন, রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলতে দেয়া হবে না। দ্রুত বিধিমালা হবে। ঢাকায় চলাচলের জন্য দুই এবং চার সিটে ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়