গ্রাফিক্স ছবি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন চলছে। শুরুতে ইতিবাচক প্রবণতা থাকলেও এখন নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। রোববার (৩০ আগস্ট) লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৬২৫ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ১৩০ ও ২ হাজার ১২৪ পয়েন্টে রয়েছে।
এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৬৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার।
আরও পড়ুন<<>>মাইডাস ফাইন্যান্স সম্পদ বিক্রি করবে
সকাল সাড়ে ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— সার্প ইন্ডাস্ট্রি, সামিট পোর্ট, বেক্সিমকো লিমিটেড, সায়হাম টেক্সটাইল, ওয়াল্টন, এমএল ডায়িং, সায়হাম কটন, ফার কেমিক্যাল ও প্যারামাউন্ট টেক্সটাইল।
এর আগে, লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৯ পয়েন্ট। এরপর পতনের ধারা ফিরে আসে। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৮ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়।
লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করে। এরপর বাজার আর ঘুরে দাঁড়াতে পারেনি। এখনও সে ধারাই অব্যাহত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































