Apan Desh | আপন দেশ

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:০০, ৩০ আগস্ট ২০২৬

আপডেট: ১২:১৮, ৩০ আগস্ট ২০২৬

ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

ছবি : আপন দেশ

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসানহাটি গ্রামের এনায়েত মোল্লার ছেলে চয়ন মোল্লা (২০), একই গ্রামের দলিল উদ্দিনের ছেলে নয়ন (২০) ও আজগার শেখের ছেলে সিয়াম ওরফে সজিব (২২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে হঠাৎ বিকট আওয়াজ শুনে সড়কের দিকে তাকাতেই দেখি একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলটি দুমরে মুচড়ে গেছে। সড়কের ওপর তিনজন যুবক পড়ে আছে। সবার মাথায় গুরুতর আঘাত। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।

ভাঙ্গা জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন: সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা জারি

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল জানান, অজ্ঞাতনামা বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মোটরসাইকেলে থাকা আহত আরও দুই যুবককে ঢাকায় নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে । দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়