Apan Desh | আপন দেশ

সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৮, ৩০ আগস্ট ২০২৬

সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন

ছবি : আপন দেশ

সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন।

বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এনামুল হক।

১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক নিযুক্ত হন।

আরও পড়ুন: এখনও প্রিয়জনের পথ চেয়ে স্বজনরা

এনামুল হক ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়