ফাইল ছবি, আপন দেশ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন আফিয়া আফরিন।
তিনি চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে মোট ১২৫০ নম্বরের মধ্যে ১১৭১ নম্বর পেয়ে উপজেলায় সর্বোচ্চ স্থান অর্জনসহ জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়েছেন।
মেধাবী আফিয়া আফরিনের পরিবার একটি শিক্ষানুরাগী ও আদর্শ পরিবার হিসেবে পরিচিত। তার পিতা মোহাম্মদ বিল্লাল হোসেন চর অযোধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং মাতা আকলিমা আক্তার চর অযোধ্যা হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।
আরও পড়ুন<<>>নদীভাঙন রোধে জিও ব্যাগে বালুর বদলে ঘাসযুক্ত মাটি
এছাড়া তার চাচা মো. আ. বারেক বিশ্বাস জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অবসরপ্রাপ্ত যুগ্মসচিব। পরিবারের চমৎকার শিক্ষাবান্ধব পরিবেশ, মা-বাবার সঠিক দিকনির্দেশনা ও আফিয়ার কঠোর অধ্যবসায়ই এ অসাধারণ ফলাফলের মূল ভিত্তি।
এ অভাবনীয় সাফল্যের সংবাদ ছড়িয়ে পড়লে আফিয়ার বিদ্যালয়সহ সমগ্র চরভদ্রাসন এলাকায় আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় ও শুভাকাঙ্ক্ষীদের মতে, মেধাবী আফিয়া আফরিন ভবিষ্যতে তার চাচার মতো সৎ ও যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির সেবা করবেন এবং চরভদ্রাসনের মুখ আরও উজ্জ্বল করবেন।
চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী আফিয়া আফরিনের এ অসাধারণ কৃতিত্বে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্যময় জীবনের জন্য দোয়া কামনা করেছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































