Apan Desh | আপন দেশ

‘কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয়’

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫৬, ৩০ আগস্ট ২০২৬

‘কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয়’

ছবি : সংগৃহীত

কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয় বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। 

নিউ ইয়র্কে অনুষ্ঠিত একটি সর্বধর্ম সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে দ্য হিন্দু ও এনডিটিভি।

মোহন ভাগবত জানান, একবার এক বক্তৃতায় মুসলিম ভাইয়েরা তাকে প্রশ্ন করেছিলেন যে, আরএসএস একটি হিন্দু সংগঠন এবং হিন্দু রাষ্ট্রের কথা বলে, তাহলে মুসলিমদের কী হবে এবং তাদের তাড়িয়ে দেয়া হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, না, এটি হিন্দুত্ব নয়। কারণ হিন্দু হতে হলে সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে বলে বিশ্বাস করতে হবে।

নিজের বক্তব্যের সপক্ষে ১৯৯৬ সালের হরিয়ানার দাদরিতে হওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ওই দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী মুসলিম ছিলেন। তবে তাদের স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজে নামার সময় ‘তারা মুসলিম’ এমন চিন্তা কখনোই করেননি এবং শেষকৃত্য থেকে শুরু করে সেবা প্রদান পর্যন্ত সবকাজ সমানভাবে করেছেন।

আরও পড়ুন: বিয়ে করছেন বিলাওয়াল ভুট্টো, পাত্রী কে?

রাজনৈতিক স্বার্থ ছাড়া এবং কোনো প্রতিদানের আশা ছাড়াই সেবা করার কারণেই সংঘ এটি করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন। সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়