Apan Desh | আপন দেশ

রাজধানীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৮, ৫ জুলাই ২০২৬

রাজধানীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

ছবি : আপন দেশ

রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকার একটি মাদ্রাসায় তাহমিদুল ইসলাম নামে ১০ বছর বয়সি এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ জুলাই) রাত ২টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতাল থেকে হাতিরঝিল থানা পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজিপুর গ্রামের মো. শাহিন রেজার ছেলে তাহমিদুল।

তথ্যটি নিশ্চিত করে হাতিরঝিল থানার এসআই সুমন মিয়া জানান, হাতিরঝিল মহানগর প্রজেক্ট ২ নম্বর রোডের আল ফুরকান মসজিদ মাদ্রাসার শিক্ষার্থী তাহমিদুল। ভবনটির পঞ্চম তলায় মাদ্রাসায় থাকত সে। একই মাদ্রাসার শিক্ষক তার বাবা শাহিন রেজা।

মারা যাওয়া শিক্ষার্থীর বাবার বরাত দিয়ে এসআই জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে পঞ্চম তলায় জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় তাহমিদুল। এরপর তার বাবাই তাকে রামপুরা বেটার লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীকালে খবর পেয়ে সেখান থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার কর হয়।

আরও পড়ুন : কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বৈঠক

এ পুলিশ কর্মকর্তা আরও জানান, শিশুটির গলায় কালো দাগ রয়েছে। তবে শরীরে অন্য কোথাও কোনো রকমের জখমের চিহ্ন নেই। মৃত্যুর বিষয়টি সন্দেহজনক।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়