ছবি : আপন দেশ
গেল জুন মাসে রাজধানীসহ দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬১ জন।
নিহতের মধ্যে নারী ৪৪ ও শিশু ৫৬। একই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে। ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
নয়টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয়, ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৩৪ জন, যা মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩০ দশমিক ৭২ শতাংশ।
দুর্ঘটনায় ৯১ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২০ দশমিক ৭৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৫৭ জন, অর্থাৎ ১৩ শতাংশ।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহী ১৩৪ জন (৩০ দশমিক ৫৯ শতাংশ), বাসের যাত্রী ২৭ জন (৬ দশমিক ১৬ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি আরোহী ৩৭ জন (৮ দশমিক ৪৪ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৪ জন (৩ দশমিক ১৯ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-মিশুক) ১১২ জন (২৫ দশমিক ৫৭ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ১৫ জন (৩ দশমিক ৪২ শতাংশ) এবং রিকশা-বাইসাইকেল আরোহী ৮ জন (১ দশমিক ৮২ শতাংশ) নিহত হয়েছে।
দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৪ দশমিক ৫৭ শতাংশ, প্রাণহানি ২৬ দশমিক ৯৪ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৮ দশমিক ৪৩ শতাংশ, প্রাণহানি ১৭ দশমিক ৫৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২৩ দশমিক ৭২ শতাংশ, প্রাণহানি ২৫ দশমিক ৭৯ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ৬৮ শতাংশ, প্রাণহানি দশমিক ৬৭ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৫ দশমিক ৯৩ শতাংশ, প্রাণহানি ৫ দশমিক ০২ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪ দশমিক ৪৪ শতাংশ, প্রাণহানি ৪ দশমিক ৩৩ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১০ দশমিক ১৬ শতাংশ, প্রাণহানি ৮ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৪ দশমিক ০২ শতাংশ, প্রাণহানি ঘটেছে ৩ দশমিক ৬৫ শতাংশ।
আরও পড়ুন : সরকারি ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছে। ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































