Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০২, ২৯ জুন ২০২৬

চরভদ্রাসনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ছবি: আপন দেশ

বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানার ওসি মো. সফর আলী (আইজিপি ব্যাচ প্রাপ্ত)-এর নির্দেশনায় এসআই এনামুল হক, এএসআই বুলেট এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার চর-শালেপুরের দুর্গম এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আসাদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই সাজাপ্রাপ্ত আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অভিযানের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করেন। 

আরও পড়ুন<<>>পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ফরিদপুর জেলা আদালত-এ প্রেরণ করা হয়েছে।

চরভদ্রাসন থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতরে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch