Apan Desh | আপন দেশ

আবুল খায়ের গ্রুপে সাক্ষাৎকারে মিলবে চাকরি

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ৫ জুলাই ২০২৬

আপডেট: ১৪:১০, ৫ জুলাই ২০২৬

আবুল খায়ের গ্রুপে সাক্ষাৎকারে মিলবে চাকরি

আবুল খায়ের গ্রুপের লোগো

আবুল খায়ের গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রাইম অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ উল্লিখিত ঠিকানায় যোগাযোগের জন্যে অনুরোধ করা হয়েছে। সাক্ষাৎকার শেষে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
পদের নাম: প্রাইম অফিসার
লোকবল নিয়োগ: ৬০ জন 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: চটপটে ও উপস্থাপনায় দক্ষতাসম্পন্ন হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

আরও পড়ুন<<>>লাইভ শপিং নিয়োগ বিজ্ঞপ্তি

দায়-দায়িত্ব
পাইকারি আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ।
কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন।
বিক্রেতা এবং পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক স্থাপন।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড এলাউন্স, প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ, ঈদ বোনাস ও টেরিটোরি সেলস অফিসার পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
আবেদনের শেষ সময়: ২৯ জুলাই ২০২৬

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়