ছবি সংগৃহীত
আজ ০৪ জুন (বৃহস্পতিবার), আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের স্মরণে আন্তর্জাতিক দিবস। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হচ্ছে।
১৯৮৩ সাল থেকে এ দিবস পালিত হয়ে আসছে। বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন ধরনের আগ্রাসন ও পীড়নের শিকার শিশুদের স্মরণ করতে জাতিসংঘের সাধারণ পরিষদ এ বিশেষ আন্তর্জাতিক দিবস পালনের ঘোষণা দেয়।
এ দিনে সারা পৃথিবীতে যত শিশু কিশোর যুদ্ধ ও সন্ত্রাসবাদীদের আগ্রাসনের শিকার হয়েছে তাদের সকলকেই স্মরণ করা হয়। শিশুদের ঘিরে নানা আগ্রাসন এবং তা থেকে সংঘটিত জঘন্যমত অপরাধ ও মৃত্যুর ঘটনাকে স্মরণ ও প্রতিরোধ এ দিবসের উদ্দেশ্য।
আরও পড়ুন<<>>আজ বিশ্ব বাইসাইকেল দিবস
আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুদের সম্পর্কে সবাইকে জানাতে, তাদের অধিকার আদায়ে সচেতন হতে, বিশ্বব্যাপী শারীরিক, মানসিক, আবেগময় নির্যাতনের শিকার সব শিশুদের জন্য জাতিসংঘ এ দিবস পালন করে।
দিনটি ১৯৮২ সালের ১৯ অগাস্ট প্রতিষ্ঠা পায়। এ দিবসটি মূলত লেবাননের যুদ্ধের শিশুদের ভয়াবহ অবস্থাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়।
ওইদিন জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত হওয়া সপ্তম অধিবেশনে ফিলিস্তিনের এ দাবির ওপর বিবেচনা করে আগ্রাসনের শিকার নিরপরাধ শিশুর আন্তর্জাতিক দিবস হিসেবে প্রতি বছর ৪ জুন স্মরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
দিনটি সম্পর্কে ১৯৮৩ সালে জাতিসংঘের সাবেক মহাসচিব জাভেইয়ার পেরেজ ডে কিউইলার বলেছিলেন, গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের ওপর তাদের পবিত্র দায়িত্ব রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































