ছবি: আপন দেশ
আজ ০৩ জুন (বুধবার) বিশ্ব সাইকেল দিবস। অধ্যাপক লেসজেক সিবিলস্কির উদ্যোগে ২০১৮ সালে ৩ জুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাইসাইকেল দিবস ঘোষণা করে জাতিসংঘ। তারপর থেকে প্রতিবছর এদিনে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।
বাংলাদেশে দিবসটি উপলক্ষে বিভিন্ন সাইকেল রাইড সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে থাকে। এর মধ্যে রয়েছে র্যালি, বিভিন্ন গন্তব্যে সাইকেল রাইড দেয়া।
এ দিবসের উদ্দেশ্য পরিবেশবান্ধব যানবাহন হিসেবে সাইকেলকে উৎসাহিত করা। জনস্বাস্থ্য ও শারীরিক সুস্থতা নিশ্চিত করা। সাশ্রয়ী টেকসই পরিবহন নিশ্চিত করা এবং কার্বন নির্গমন কমানো।
এ বছর দিবটির অফিশিয়াল থিম জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) কেন্দ্রিক। প্রতি বছরই থিমটি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সুস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত থাকে।
মূল বার্তা: সাইকেল — পরিবেশের জন্য, স্বাস্থ্যের জন্য, সবার জন্য। এ বার্তাটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক — কারণ ঢাকার বায়ু দূষণ, যানজট ও জ্বালানি সংকটের বিরুদ্ধে সাইকেল একটি বাস্তব সমাধান হতে পারে।
পেট্রল ও ডিজেলচালিত যানবাহন প্রতিদিন টন টন CO₂ নির্গমন করছে। একটি সাইকেল একই দূরত্বে শূন্য কার্বন নির্গমন করে।
আরও পড়ুন<<>>আজ বিশ্ব দুগ্ধ দিবস
গবেষণা বলছে, যদি শহরের ১০% যাত্রা সাইকেলে হয়, তাহলে একটি মাঝারি শহরের কার্বন নির্গমন বছরে প্রায় ১১% কমতে পারে।
মূলত যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক লেসজেক সিবিলস্কি, তিনি বাইসাইকেল নিয়ে একটি প্রচারাভিযান শুরু করেন। তার অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘ বিশ্বে সাইকেলের সমর্থনে একটি দিন নির্ধারণ করবে। ২০১৫ সালে সিবিলস্কি একটি একাডেমিক প্রকল্প নিয়ে কাজ শুরু করেন। এ প্রকল্পটি একটি বড় আন্দোলনে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত বাইসাইকেলের জন্য জাতিসংঘ একটি দিন নির্ধারিত করে।
২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। এ প্রস্তাবে তুর্কমেনিস্তান ব্যাপক সমর্থন জানিয়েছিল এবং প্রায় ৫৬টি দেশ সহ-পৃষ্ঠপোষকতা করেছিল।
বিশ্ব বাইসাইকেল দিবস, সাইকেলেই প্রয়োজনীয়তা তুলে ধরে। এটি এমন একটি যানবাহন যা সমাজের একজন ধনী থেকে গরিব পর্যন্ত সবাই বহন করতে পারে। এটি বায়ু দুষণ কমায়। ট্রাফিক যানজট নিরসন করে। সমাজের বিভিন্ন দিকে ইতিবাচক প্রভাব ফেলে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































