ছবি : আপন দেশ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রী ও যানবাহনের যাতায়াত স্বাভাবিক রাখতে ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৩ মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।
চিঠিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার জন্য ঈদের আগের ৭ দিন, ঈদের দিন এবং পরের ৫ দিনসহ মোট ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এ সিদ্ধান্ত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
আরও পড়ুন : বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
এদিকে, কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ২৫-৩১ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ফলে টানা ৭ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































