ছবি: আপন দেশ
বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিকারের ১২০তম সভায় নতুন সিটি করপোরেশন এবং উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় বগুড়া সিটি করপোরেশন ও পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন উপজেলাগুলো হলো: বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে মোকামতলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে চন্দ্রগঞ্জ উপজেলা।
এরআগে স্থানীয় সরকার বিভাগ থেকে নিকার সভার জন্য বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।
দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এ পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































