Apan Desh | আপন দেশ

ইরান যুদ্ধে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:২৮, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১০:২০, ৯ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে নিহত শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

ফাইল ছবি

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে দীর্ঘ দিন ধরেই সংযুক্ত আরব আমিরাতে প্রবাস জীবন কাটাচ্ছিলেন শাহ আলম। কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের বলি হলেন এ বাংলাদেশি প্রবাসী। ইরানের ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে প্রাণ হারানো এ প্রবাসীর মরদেহ দেশে এসেছে।

বৃহস্প‌তিবার (০৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ই‌কে‌০৫৮২ ফ্লাইট‌যো‌গে শাহ আলমের মর‌দেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

আরও পড়ুন<<>>আমিরাতে ড্রোনের আঘাতে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরার দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।

বাংলাদেশ দূতাবাস, আবুধাবি নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়