Apan Desh | আপন দেশ

ক্রীড়া ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না: পরিবেশমন্ত্রী

ফেনী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২১, ২ মে ২০২৬

ক্রীড়া ক্ষেত্রে কোনো সিন্ডিকেট থাকবে না: পরিবেশমন্ত্রী

আব্দুল আউয়াল মিন্টু

ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, যারা যোগ্যতার বলে এগিয়ে যেতে পারবে, তারা সব সুযোগ-সুবিধা পাবে।

শনিবার (০২ এপ্রিল) বিকেলে ফেনী খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনে মন্ত্রী এসব কথা বলেন। বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশমন্ত্রী এ ক্রীড়া ইভেন্টের উদ্বোধন করেন। 

আরও পড়ুন<<>>‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। শুধু পড়া লেখা আর বই পড়লে হবে না। এখন থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের শিক্ষার্থীদের কোনো না কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত করা হবে। যাতে করে আমরা তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।

আপন দেশ/ এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়